হাজীগঞ্জের প্রতাপপুরের কেনু মাস্টার আর নেই

Default User
মাইনুদ্দীন মিয়াজী
আপডেটঃ জুলাই ৯, ২০২১ | ৮:০৪
Link Copied Successfully!
শোকাহত

হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের, প্রতাপপুর আটিয়া বাড়ির মশিউর রহমান (কেনু) মাস্টার আর নেই। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৩ মেয়ে ও স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের বাড়িতে গিয়ে, তাঁর পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরহুমের মেয়ের জামাতা মোঃ কামরুল হাসান সোহেল বলেন, আমার শ্বশুর দীর্ঘ তিন বছর ব্রেন স্ট্রোক করে চিকিৎসা নিয়ে তাঁর নিজ বাড়িতে থাকতেন। হঠাৎ আজ সকালে তার শরীরের অবনতি দেখা দেয় এবং একটা সময় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যান।

স্থানীয়রা বলেন, মশিউর রহমান কেনু মাস্টারের একটি মাত্র ছেলে খালেদ ওমর (৩৫) খিচুনি রোগের আক্রান্ত ছিল, ৪৪ দিন পূর্বে পানিতে ডুবে সেও মারা গেল।

বিজ্ঞাপন

জীবন দশায় মশিউর রহমান কেনু মাস্টার তিনটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, রাজাপুর খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তাঁর ছাত্ররা বলেন, তিনি অত্যন্ত নিষ্ঠাবান ও ন্যায় পরায়ন ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাদ মাগরিব নামাজের জানাজা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন, ফরিদগঞ্জের মানুরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, মোঃ শওকত আলী। জানাজা শেষে তাঁকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব