
পান খাওয়াতে গিয়ে সর্বনাশ হয়ে গেল তরুণীর


পুকুর সেচের কাজ চলছে। তখন মামাতো ভাইয়ের জন্য পান নিয়ে যায় ২২ বছর বয়সী প্রতিবন্ধি তরুণী। আর এই সুযোগে সর্বনাশ করেছে। এখন গর্ভে সাত মাসের সন্তান। এমন চাঞ্চল্যকর ঘটনা ৯৯৯ কল করে বোনের জন্য বিচার চাইলেন ভাই।
ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ড ধড্ডা গ্রামে।
ওই গ্রামের বকাউল বাড়ী থেকে হাজীগঞ্জ থানা পুলিশ প্রতিবন্ধি তরুণীকে উদ্ধার করে। বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ওই তরুণীকে পরীক্ষা নিরিক্ষা করে সত্যতা পায় পুলিশ।


এমন সর্বনাশে অভিযুক্ত মামাতো ভাই একই গ্রামের ড্রেজার শ্রমিক শামছুল আলম শামছু (৩৭)।
প্রতিবন্ধী তরুণী পপুলার বিডিনিউজকে বলেন, আমাকে পান আনতে বলে সামছুল ভাই। আমি পান নিয়ে গেলে আমাকে জড়িয়ে ধরে।
তার ভাই ইমান হোসেন বলেন, বোনের এমন ঘটনায় ব্যথিত। অপরাধী যেই হোক আমি তার সুষ্ঠু বিচার চাই।
তবে শামছুল আলম শামছুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বিশ্বস্থ সূত্রে পপুলার বিডিনিউজকে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেছেন, ৩/৪ মাস আগে ওই তরুণীর সাথে শামছুর দেখা হয়েছে।
হাজীগঞ্জ থানা তদন্ত ওসি ইব্রাহীম খলিল পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবন্ধী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন। দ্রুত সংশ্লিষ্ট অপরাধীকে আইনের আওতায় আনা হবে।


























