
ইউপি সদস্য লালু মিয়া সর্দারের দাফন সম্পূর্ণ
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ লাল মিয়া সর্দার ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি,,,,রাজিউন। বুধবার বিকালে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিল (৬৫) বছর। তিনি স্ত্রী তিন ছেলে তিন মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাতে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পরিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে স্মৃতিচারন করেন ৯ নং গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল সাধারণ সম্পাদক গাজী ওয়ালী উল্যা, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, মরহুমের বড় ছেলে আবদুর রাজ্জাক।


লাল মিয়া সর্দার ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়ীত্বশীল ছিলেন।


























