
দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন
Link Copied Successfully!


ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকাল সোয়া নয়টার দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। সীমান্তের মেঘালয় অংশের লাখিপুর থেকে সাত কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎপত্তি।
সকাল সকাল ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে বলে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন। আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পাঁচবিবির আটাপাড়া গ্রামের বাসিন্দা বকুল হোসেন বলেন, ‘খাটে শুয়ে ছিলাম। হঠাৎ দেখি খাট নড়াচাড়া করছে। এতে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বুঝলাম ভূমিকম্প হয়েছে।’


সূত্র: প্রথম আলো
H/N




























