উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ টি পদ শুণ্য, নেই এ্যাম্বুলেন্স ড্রাইভার!

Default User
 খালেকুজ্জামান শামীম
আপডেটঃ জুলাই ৬, ২০২১ | ১২:২৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স আছে কিন্তু ড্রাইভার নেই। পরামর্শক চিকিৎসকসহ ৭০ টি গুরুত্বপূর্ণ পদ শুণ্য রয়েছে।

জানা গেছে, ২০১৬ সাল থেকে এ হাসপাতালের এ্যাম্বুলেন্সের ড্রাইভারের পদটি শুণ্য রয়েছে। ৫ বছর যাবৎ ড্রাইভার না থাকায় এ্যাম্বুলেন্সটি পড়ে আছে। দূর দুরান্ত থেকে আসা রোগীর ভোগান্তি চরমে। জরুরী রোগীরা পড়ছে বিপাকে। এদিকে কনসালটেন্ট, চিকিৎসক, নার্স ও টেকনিসিয়ানসহ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ৭০ টি পদ শুণ্য রয়েছে।

জানা যায়, চিকিৎসকের ২১ টি পদের মধ্যে ডেন্টাল সার্জনসহ ৭ টি পদ শুণ্য। ২৯ জন নার্সের মধ্যে ৬ জন ও ল্যাব ইসিজির ৩ জনসহ মোট ৭০ টি পদ শুণ্য থাকায় চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া সাপের কামড়ে আহতদের চিকিৎসাও হচ্ছেনা। এখানে সাপে কামড়ালে যে পরামর্শক বা চিকিৎসক থাকা প্রয়োজন সে পদে কোন জনবল না থাকায় সাপে কামড়ানো রোগীকেও ওই ভ্যাকসিন দেয়া সম্ভব হয়ে উঠে না।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোয়েব আহমদ চিশতী পপুলার বিডিনিউজকে বলেন, ৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকে ২০/৩০ জন। নিয়মিত বহি:বিভাগে চিকিৎসা নিচ্ছে প্রায় ২/ ৩ শ রোগী। সে ক্ষেত্রে এ্যাম্বুলেন্স ড্রাইভারর সহ অন্যান্য শুণ্যপদ পূরণ করা জরুরী। এতে সেবার মান বাড়ানো সম্ভব। তবে ইদানিং জ্বর সর্দির রোগীর সংখ্যা বেশি এ ক্ষেত্রে কিছুটা হিমশিম খেতে হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব