হাজীগঞ্জে বাবা-ছেলেসহ গরু চোরের চার সদস্য গ্রেফতার, তিন গ্রুপ লিডারকে খুঁজছে পুলিশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৫, ২০২১ | ১২:৩০
Link Copied Successfully!
হাজীগঞ্জে বাবা-ছেলেসহ গরু চোরের চার সদস্য গ্রেফতার, তিন গ্রুপ লিডারকে খুঁজছে পুলিশ

হাজীগঞ্জ উপজেলায় গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর-কুমিল্লা- লক্ষ্মীপুর- নোয়াখালী এই চার জেলায় চোরচক্রের তিন গ্রুপ লিডার রয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য খুঁজছে হাজিগঞ্জ থানা পুলিশ।

সোমবার দুপুরে হাজিগঞ্জ থানায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।

গ্রেফতারকৃতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও তার ছেলে শাকিব (২০)। চান্দিনা উপজেলার সুরিখোলা গ্রামের সজীব (২৬) ও মতলব দক্ষিণ গাবুয়া গ্রামের শরীফ হোসেন (২৬)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, চোরচক্রের কাছ থেকে গরু চুরির কাজে ব্যবহৃত হলুদ রঙ্গের পিকআপ, একটি সাদা ও নীল রংয়ের অটোরিকশাসহ গরু চোরের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাজিগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা হাজিগঞ্জ উপজেলার জয়শরা গ্রামের তালুকদার বাড়ি থেকে গরু চুরির সময় তাদেরকে গ্রেপ্তার করা অপর মামলাটি রমাজানের ঈদের আগের রাতে হাজীগঞ্জ পৌর সভার ৫নং ওয়ার্ড মকিমাবাদ আলামিন বেপারি বাড়ি থেকে অটো চুরির প্রসঙ্গে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংকালে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, চোরচক্র সক্রিয়ভাবে গরু চুরির পাশাপাশি বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তারা প্রথমে এলাকায় ঘুরে পর্যালোচনা করে কোথায় কোথায় গরু আছে কিনা, বিশেষ করে যে সকল বাড়িতে খড়ের পারা আছে, সেই বাড়িতে তারা প্রবেশ করে।

প্রেসব্রিফিংয়ে অান্তঃজেলা চোরচক্রের গ্রুপের নাম নিশ্চিত করেন পুলিশ। তারা হলেন লিটন গ্রুপ, জাহাঙ্গীর গ্রুপ ও খলিল শেখ গ্রুপ। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ ও তদন্ত ওসি ইব্রাহিম খলিল এবং মামলার তদন্ত কর্মকর্তা আবদুল আলীম। কোরবানী ঈদের আগে পুলিশের এমন অভিযান গরুর মালিকদের জন্য অবশ্যই স্বস্তি ফিরিয়ে আনবে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা