বাসার দারোয়ানের হাতে খুন হন শিশু আরাফ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৯, ২০২০ | ১০:০৮
Link Copied Successfully!

শিশু আরাফ বাড়ীর দারোয়ানের ঋণের বলি হয়ে খুন হন। পুলিশের কাছে দেয়া জবানবন্দি থেকে বেরিয়ে এসেছে দুই বছরের শিশু আরাফ হত্যার রহস্য। জানা গেছে, চট্রগাম মহানগরের ১৯ নং ওয়ার্ড ম্যাচফ্যাক্টুরি এলাকার সৈয়দ মুনছুর আলী সড়কের নুরুল আমিনের বাসার দারোয়ান হাছান প্রায় ১৫ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে আছে। পাশ্ববর্তী ফরিদ নামের একজনকে পরামর্শে হাছান ও তার মা শিশু আরাফ কে হত্যা করে। তাদের উদ্দেশ্য শিশু আরাফকে খুন করলে বাড়ীর মালিক নুরুল আমিনের কিছু খরচা হবে। আর ওই খরচা হাছানের হাতের উপর দিয়ে হলে কিছুটা লাভবান হবে। সেই টাকায় হাছানের পরিবারের ঋণ পরিশোধ হবে। হাছান ও তার মা গ্রেফতারের পর এখন সবই এলোমেলো।

জানা গেছে, ওই ভবনের মালিক নুরুল আলম আসন্ন কাউন্সিলর নির্বাচনে আওয়ামীলীগ থেকে পদপ্রার্থী। তার ভাই একই ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর। এই দুই ভাইয়ের হত্যার বলি হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

গত রোববার বিকালে নিখোঁজের তিন ঘন্টা পর ভবনের ছাদের ট্যাংকিতে শিশু আরাফের মৃতদেহ পাওয়া যায়। সোমবার হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়নের তারালিয়া গ্রামে দাফন করা হয়।

বাসার দারোয়ানের হাতে খুন হন শিশু আরাফ

মঙ্গলবার দুপুরে আটককৃতদের চট্টগ্রাম ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দী নেয়া হয় বলে জানান বকলিয়া থানা অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, চট্রগাম মহানগরের ১৯ নং ওয়ার্ড ম্যাচফ্যাক্টুরি এলাকার সৈয়দ মুনছুর আলী সড়কের নুরুল আমিনের ৭ তলা বাড়ির দারোয়ান হাছান ও তার মা।

বিষয়টি নিশ্চিত করে শিশু আরাফের বাবা আবদুল কাইয়ুম বলেন, বাড়ীর দারোয়ান ও তার মা ওই ভবনের সাত তলা বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।

হাজীগঞ্জের শিশু আরাফ চট্টগ্রামে খুন

শিশুর মা বলেন, নিখোঁজের সময় হাছান বাড়ীর গেইটে ছিল। এবং তার মা বোরকা পরা অবস্থায় ছিল। তখনই আমাদের সন্দেহ হয়েছে। পুলিশ প্রশাসন আমার আরাফের হত্যাকারীদের গ্রেফতার করেছে।
শিশু আরাফের মৃতদেহ

মঙ্গলবার সকালে শিশু আরাফের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের তারালিয়া গ্রামের মিজি বাড়ীতে গিয়ে দেখে গেছে কান্নার বিলাপ। শিশু আরাফের মা-বাবা, নানা, দাদা, ফফু ও খালাসহ স্বজনরা হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে চট্রগামে মহানগরের বাকুলিয়া থানায় শিশু আরাফের বাবা আবদুল কাইয়ুম একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন চট্রগাম মহানগর বাকুলিয়া থানার উপ- পরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা মো. আমির হোসেন। আবুদল কাইয়ুম একটি ওষুধ কোম্পানির সিনিয়র কর্মকর্তা হিসেবে চাকুরি করেন। গত ডিসেম্বর মাসে নুরুল আমিনের এই বাসার নিচতলায় ভাড়া উঠেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা