
জ্বর সর্দিতে হাজীগঞ্জে মোট ২৯ জনের মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জ্বর, সর্দিতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মোট ২৯ জন জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে মারা যান।
তারা হলেন, উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের শুনিল চন্দ্র দেবনাথ (৫৫) ও পৌর এলাকার টোড়াগড় গ্রামের আবুল কাশেম (৫৫)।
পরিবারের পক্ষ থেকে জানায়, তারা জ্বর সর্দিতে ভুগছিলেন। মঙ্গরবার সকালে তাদের দাফন ও সৎকার করা হয়।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা ইফার কর্মকর্তা হাছান মজুদার। তিনি আরো জানান, হাজীগঞ্জ উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে নিয়ে ২৯ জনের মত্যু হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী বলেন, হাজীগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার কোন রিপোর্ট আসেনি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া জানান, মৃত ব্যক্তিদের দাফন ও সদকারে আমাদের টীম নিয়মিত কাজ করছে। খবর শুনাামাত্র তারা হাজির হয়ে যায়।


























