
হাজীগঞ্জে গ্রামাঞ্চলে চায়ের আড্ডায় ভীড় !
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় গ্রামাঞ্চলে মানছেনা স্বাস্থ্যবিধি। পাড়ার চায়ের দোকান ও ছোট ছোট বাজারে ভীড়। চায়ের আড্ডায় মত্ত মানুষ। মাস্কবিহীন বেপরোয়া চলাচল হুমকির মুখে মানুষ।
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম্য বাজারে দেখাগেছে এমন চিত্র। কঠোর লকডাউনের প্রথম দিনে এ উপজেলার সুহিলপুর, বেলচোঁ, পালিশারা, মালীগাও, রামপুর, আহাম্মদপুর, রামচন্দ্র পুর বাজারের এধনের চিত্র ফুটে উঠেছে।
পালিশারা বাজার থেকে স্থানীয় বাসিন্দা তোফায়েল আহম্মদ জানান, এ বাজারের সবগুলো দোকান সকাল থেকে খোলা রয়েছে। ছোট ছোট চায়ের দোকার গুলোতে চলছে চায়ের আড্ডা। এ বাজারে সামাজিক দুরত্ব বা মাস্ক পরার মত কোন ক্রেতা বিক্রাতাকে দেখা যায়নি। মাস্ক বিহীন ব্যক্তিদেরই বেশি দেখা গেছে।
এদিকে মালীগাঁও বাজার থেকে কামাল হোসেন, আহাম্মদপুর বাজার থেকে মনির হোসেন, সুহিলপুর বাজার থেকে মো: মানিক জানান, এসব এলাকায় সকাল থেকে দোকান – হোটেল ও সব ধরনের দোকান খোলা ছিল। ঢাকা চট্রগ্রামসহ অন্যান্য এলাকা থেকে আশা মানুষ অবাধে চলাফেরা করছে।
এদিকে হাজীগঞ্জ বাজারে প্রথমদিনে কঠোর অবস্থানে ছিল প্রসাশন। প্রয়োজন ছাড়া কাউকে দেখা যায়নি।
সকালে হাজীগঞ্জ বাজারে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার হাজীগঞ্জ বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় তিন জনকে ৫ শ টাকা জরিমানা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে ডা: শোয়েব আহমেদ চিশতী জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় হাজীগঞ্জ উপজেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ দিন ৮ জন নমুনা সংগ্রহ করেন।



























