
হাজীগঞ্জে লগডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানায় ৬ মামলা
Link Copied Successfully!


হাজীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য ও মাক্স পরিধান না করায় মোবাইল কোর্ট পরিচালনায় ৬ মামলায় ২,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেন আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ওই সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাক্স পরিধান না করায় ৬ টি মামলায় ২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন,করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।
দেশের ৬৪ টি জেলার মধ্যে চাঁদপুর জেলা রয়েছে শীর্ষে। তাই স্বাস্থ্যবিধি অমান্য করা এবং মাক্স পরিধান না করে বাহির হওয়া যাবে না।

যারা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করবেনা তাদের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
H/N


























