সড়কে বাঁক, বাড়ছে দুর্ঘটনা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৪, ২০২১ | ৭:৫৫
Link Copied Successfully!
কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড়ের সরলীকরণ রাস্তার দৃশ্য।

চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া-সাচার-গৌরিপুর সড়ক বিভাগের আওতায় ৪২ কি.মি. জেলা মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রানহানি যেন কোনো ভাবে থামছে না। ২০১৬-২০১৭ অর্থ বছরে এই জেলা সড়কের ৩২ কিলিমিটার সড়কের অংশে ১৮ কি.মি রাস্তায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৩টি ব্রিজসহ ১২টি বাক সরলীকরণ করা হয়। এছাড়া বাচাঁইয়া, হাজীগঞ্জ সড়কের ১৮ কি.মি. অংশে ২০১৮-২০১৯ অর্থ বছরে ৫৯ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়। তবে বাকসরলীকরণ সঠিক ভাবে না করায় সড়কটি যেন দিনদিন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। হাজীগঞ্জ-কচুয়া-সাচার-গৌরিপুর এই সড়কে গত ও চলতি বছরে ঝরেছে ২৫ প্রাণ এবং আহত হয়েছেন শতাধিক লোকজন।

অনেকে হাত পা হারিয়ে পঙ্গুত্ববরণ করেছেন। বৃষ্টি ছাড়াও মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা ঝোপ ঝাড়ও এসব সড়ক দুর্ঘটনা বাড়ছে। আর হালকা বৃষ্টি হলেই এবং অন্ধকার নেমে আসলেই মহাসড়কে যেন দূর্ঘটনায় পতিত হয়। চালকরা বলছেন, দু’পাশে বাঁক সরলীকরণ সঠিক ভাবে না করায় আমরা গাড়ি ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হই।

চালকরা দাবি করেন পুরাতন রাস্তাই ভালো ছিল। সরলীকরণ গুলো সঠিক ভাবে না করায় এবং কাজের মান সঠিক না হওয়ায় দিনদিন দূর্ঘটনা বাড়ছে। তাছারা প্রতিটি মোড়ে স্প্রিডব্রেকার স্থাপন করা প্রয়োজন। সন্ধ্যা হলে ওই সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং সরলীকরনে দু’পাশ না করে এক স্থান দিয়ে যানবাহন চলাচল করলে দূর্ঘটনা রোধ সক্ষম হবে।

বিজ্ঞাপন

স্থানীয় অধিবাসী নিমাই সরকার, ইউপি সদস্য বাবুল হোসেন, বাবুল মিয়া,জাহাঙ্গীর আলম প্রধান জানান, এই জেলা সড়কে সবচেয়ে বেপরোয়াভাবে বাস, ট্রাক, সিএনজি, মোটরাসাইকেল, বালুর ট্রাক চলতে দেখা যায়। এছাড়া এই সড়কে পণ্যবাহী ট্রাকও সড়কে চলছে অতিরিক্ত বোঝা নিয়ে বেপরোয় গতিতে। তাই সড়ক বিভাগকে এই জেলা সড়কে প্রটিতি মোড়ে স্প্রিডব্রেকার স্থাপন ,বেপরোয়া গতিরোধ ও সঠিক ভাবে বাক সরলীকরণ করা প্রয়োজন বলে দাবি করেন তারা।

চাঁদপুর সড়ক (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আতিকুল্লাহ ভূঁঞা বলেন, হাজীগঞ্জ-কচুয়া-সাচার-গৌরিপুর এই জেলা সড়কে ১২টি বাঁকসরলীকরণ রয়েছে। যানবাহনে অতিরিক্ত লোডিং করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কগুলো প্রশস্তকরণ করা হলে দূর্ঘটনা কমবে আশা করছি। রাস্তাটি জেলা মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে বৃদ্ধি লক্ষ্যে উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি সড়কটি উন্নীত হলে ঢাকা-চট্টগ্রাম সড়ক পাশ কেটে লক্ষীপুর-নোয়াখালী গামী যানবাহন দ্রুত চলাচল করতে পারবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা