চাঁদপুর শহরে বালু ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি খুন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৪, ২০২১ | ৬:১৪
Link Copied Successfully!

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার খান সড়কের বাসিন্দা বালু ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা।

তিনি হলেন চাঁদপুর শহরের বাগাদী রোডের বালু ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি (৫৫)।

স্হানীয় বাসিন্দারা জানান, শরীয়তপুর তারাবুনিয়া এলাকার বাসিন্দা মোঃ রেহান উদ্দিন মিজি। তিনি গত দেড় বছর যাবত খান সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার পশ্চিম পার্শ্বের ফ্লাটে ভাড়া থাকেন। তার তিন মেয়ে। সকলে বিবাহিতা। স্বামীর বাড়িতে। একমাত্র ছেলে প্রবাসী। তিনি ও তাঁর স্ত্রী ওই বাসায় থাকতেন। তার স্ত্রী দুই দিন আগে গ্রামের বাড়িতে যায়।

বিজ্ঞাপন

প্রতিদিনের ২৪ জুন তাঁর স্ত্রী স্বামীর খোঁজ নিতে সকাল থেকে বার বার কল দেওয়ার পরও ফোন রিসিভ করেনি। পরে পাশ্ববর্তী ভাড়াটিয়াকে তিনি বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে বাসার পাশ্ববর্তী ভাড়াটিয়া দেখেন ওই ফ্লাটের বাহির দিয়ে দরজার ছিটকারী আটকানো। পরে তিনি দরজার ছিটকারী খুলে দেখেন বাসার খাটের উপর লাশটি পড়ে আছে।

তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পিবিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের টীম পৌঁছেছে। লাশ সুরাতাল করে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

ঘটনাস্হলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় পরিদর্শন করেন।
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা