আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ জুন ২৪, ২০২১ | ৩:৩৭
Link Copied Successfully!

ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোয় জরিমানা গুনতে হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহকে। প্রাইম ব্যাংকের বিপক্ষে গতকালকের ম্যাচে অলক কাপালির বিরুদ্ধে একটি আউটের আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন তিনি এতে লেভেল-২ আচরণবিধি ভাঙার জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন সে ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান নিজেই।

প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫.৫ ওভারে বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের বলে অলক কাপালির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন গাজী গ্রুপের ক্রিকেটাররা। তারা সমস্বরে হাত উঁচিয়ে, হাঁটু গেড়ে আম্পায়ার মাহফুজুর রহমানের কাছে আউটের আবেদন জানান। দীর্ঘ ও জোরালো আবেদনেও তিনি সাড়া দেননি।

আবেদনে সাড়া না পেয়ে কিছুটা শিশুসুলভ আচরণই করেন মাহমুদউল্লাহ। মাটিতে ঘুষি, গড়াগড়ি করে তিনি থার্ড ম্যানে গিয়ে কিছুক্ষণ বসেও থাকেন চুপচাপ। বেশ কয়েকবার আম্পায়ার তাঁকে খেলা শুরু করতে বললেও তিনি তা করেননি। শেষ পর্যন্ত অবশ্য মাহমুদউল্লাহ উঠলে খেলা শুরু হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা