ব্রাজিলের জয়ে রেকর্ড বইয়ে তিতে

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ জুন ২৪, ২০২১ | ৩:৩১
Link Copied Successfully!

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে তিতের মাথায় কি রেকর্ডের কথাটা ছিল? না থাকারই কথা।

ম্যাচ জয়টাই এখানে মুখ্য, মুখ্য ছন্দ ধরে রাখা। রেকর্ডটা এখানে মুখ্য বিষয় না, তা শুধুই উপজাত মাত্র। উপজাত হলেও কলম্বিয়াকে ২-১ গোলে হারানোর ম্যাচে তিতে যা রেকর্ড গড়লেন, তা ঈর্ষান্বিত করবে ব্রাজিলের সাবেক অনেক কোচকেই। এই জয়ের মাধ্যমে ব্রাজিলকে টানা ১০টি ম্যাচ জেতালেন এই ৬০ বছর বয়সী কোচ।

দুদিন আগেই ব্রাজিল দলের কোচ হিসেবে পাঁচ বছর পূর্তি উদ্‌যাপন করেছেন শিষ্যদের সঙ্গে। ছোটখাটো অনুষ্ঠান হয়েছে, খাওয়াদাওয়া, ছবি তোলাতুলিও হয়েছে। কিন্তু এই অসাধারণ মুহূর্তটা ভালোভাবে উদ্‌যাপন করার জন্য কলম্বিয়ার বিপক্ষে জয়টা বড্ড দরকার ছিল। হেরে গেলে আনন্দের উপলক্ষে হুট করে বেসুরো বিউগল বেজে উঠত যে।

বিজ্ঞাপন

সেটা হতে দেননি নেইমাররা। কাসেমিরো আর ফিরমিনোর গোলে কলম্বিয়াকে হারিয়ে এবারের কোপায় নিজেদের জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে ব্রাজিল। আর এই জয় সঙ্গে করে নিয়ে এসেছে অনন্য ওই রেকর্ডটিকে।

আগে টানা নয়টা ম্যাচ জিতেছিলেন তিতে, এমন রেকর্ড আছে। সেবার ১০ নম্বর ম্যাচে এই কলম্বিয়ার কাছেই ১-১ গোলে ড্র করে ধারায় ব্যত্যয় ঘটেছিল। এবারও প্রতিপক্ষ ছিল সেই কলম্বিয়া। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এবারও জয়হীন হওয়ার শঙ্কা ঘিরে ধরেছিল ব্রাজিলকে। সেটা হতে দেননি কাসেমিরো। শেষ মুহূর্তে দুর্দান্ত এক হেডে গোল করে কোচকে এনে দিয়েছেন রেকর্ডটা।

তিতেকে হাতছানি দিচ্ছে মারিও জাগালোর আরেকটি রেকর্ড। খেলোয়াড় ও কোচ হিসেবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কোচ ১৯৯৭ সালে দলকে টানা ১৪টি ম্যাচ জিতিয়েছিলেন, যা ব্রাজিলের রেকর্ড। সেই রেকর্ড ছুঁতে হলে ব্রাজিলকে আরও চারটা ম্যাচ জিততে হবে। আর চারটা ম্যাচ জিততে পারলে ব্রাজিল এবারের কোপা আমেরিকা জিতে যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা