বিরাট কোহলিদের ব্যাটিং খুশি করতে পারেনি সুনীল গাভাস্করকে

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ জুন ২৪, ২০২১ | ৩:০৪
Link Copied Successfully!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিরাট কোহলিদের ব্যাটিং খুশি করতে পারেনি সুনীল গাভাস্করকে। বুধবার মাত্র ১৭০ রানেই থেমে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। সেটা দেখেই হতাশ ভারতের সাবেক এই অধিনায়ক। নিউজিল্যান্ডের সামনে মাত্র ১৩৯ রানের লক্ষ্য রাখেন কোহলিরা। ৮ উইকেট হাতে নিয়ে সহজেই সেই রান করে দেন কেন উইলিয়ামসনরা।

ভারতের সাবেক ওপেনার গাভাস্কর বলেন, ভারতের ভাল ব্যাট করা উচিত ছিল। রোদ ছিল, তেমন কোনো সুইংও ছিল না বলে। সেখানে তারা মাত্র ১৭০ রানে শেষ হয়ে গেল। ষষ্ঠ দিনের খেলায় মধ্যাহ্নভোজের পর এই আক্ষেপ শোনা যায় ধারাভাষ্যকার গাভাস্করের গলায়।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সব চেয়ে বেশি রান করেন ঋষভ পন্থ (৮৮ বলে ৪১ রান)। কোনো সঙ্গী পাননি তিনি। দিনের শুরুতেই ফিরে যান কোহলি (২৯ বলে ১৩ রান), চেতেশ্বর পূজারা (৮০ বলে ১৫ রান)। খুব বেশি সময় ক্রিজে টিকতে পারেননি অজিঙ্ক রাহানেও (৪০ বলে ১৫ রান)। রবীন্দ্র জাদেজা ৪৯ বল খেলে ১৬ রান করেন। পন্থের সঙ্গে তার জুটি আশার আলো দেখাচ্ছিল ভারতকে। কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাদের ফিরিয়ে দেন কিউই পেসাররা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন