
চাঁদপুরে ২০১০ পিচ ইয়াবাসহ ফয়সাল শেখ গ্রেফতার
Link Copied Successfully!


চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ২০১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২১ জুন সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর এর অফিসার ইনচার্জ টানটু সাহার নেতৃত্বে এসআই/মোঃ মোতাহের হোসেন শাহীন, এএসআই/নেছার আহমেদ, এএসআই/এনায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহয়তায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
তারা চাঁদপুর সদর মডেল থানাধীন সাপদী গ্রাম হতে মাদক ব্যবসায়ী ফয়সাল শেখ (৩২), পিতা-রফিক শেখ, সাং-ক্লাব রোড বড় ষ্টেশন, বর্তমানে – সাং – সাপদী (মোঃ আলী আক্কাস মোল্লার ভাড়াটিয়া), থানা ও জেলা-চাঁদপুর এর সেমি পাকা বসত ঘর হইতে ২০১০(দুই হাজার দশ)পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে নিশ্চিত করেন।



























