
অতিরিক্ত সচিব ও মতলব দক্ষিণের সাবেক ইউএনও আর নেই
Link Copied Successfully!


ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মতলব দক্ষিনের সাবেক ইউএনও মো. আলতাফ হোসেন চৌধুরী মারা গেছেন।
১৭ জুন বৃহস্পতিবার ভোরে রাজধানীর তেজকুনিপাড়ার বাসায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি… রাজিউন)।
তিনি নফল রোজার সেহরী খাওয়ার পর ফজরের নামাজ আদায় করেন এবং কুরআন তিলওয়াত করেন। হঠাৎ করে কাশতে কাশতে বমি করেন এবং মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।


ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আলতাফ হোসেন চৌধুরীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ধর্ম সচিব মো. নুরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
H/N



























