হাজীগঞ্জে বকেয়া ভাতার দাবীতে পিটিআই প্রশিক্ষনার্থী শিক্ষকদের মানববন্ধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৬, ২০২১ | ১:৪৬
Link Copied Successfully!
হাজীগঞ্জে বকেয়া ভাতার দাবীতে পিটিআই প্রশিক্ষণার্থী শিক্ষকদের মানববন্ধন

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুর পিটিআই প্রশিক্ষনার্থী শিক্ষকদের ডিপিএড ২০২০-২১ শিক্ষা  বর্ষের বকেয়া ভাতা দ্রুত প্রাপ্তির দাবি জানানো হয়েছে।

বুধবার সকালে আলীগঞ্জ পিটিআই মোড়ে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় চাঁদপুর পিটিটিআই প্রশিক্ষনার্থী শিক্ষকেরা। এ সময় ভাতা বন্ধ হওয়ায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।

পিটিটিআই সুপারেন্টেন্ড জয়নাল আবেদীনের কাছে মানববন্ধন শেষে ন্যাপের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তারা বলেন,  ডিপিএড ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত পিটিটিআইতে সশরীরে উপস্থিত থেকে ক্লাসে অংশগ্রহণ করার পর করোনা মহামারির কারণে তারা ২০২০ সালের ২১ এপ্রিল থেকে অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণ করেন, যার স্পষ্ট নির্দেশনা রয়েছে নেপ কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে।

তারা বলেন, অনলাইনে ক্লাস করার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস হাইপারফরম্যান্স ল্যাপটপ-অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় করে। অনলাইন ভিডিও ক্লাস করার জন্য বেশি খরচ করে বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়। আবার বিদ্যুৎ চলে গেলে ক্লাস চালু রাখার জন্য উচ্চ মূল্যের মাসিক মোবাইল ডেটা প্যাকেজ নিতে হয়েছে।

হাজীগঞ্জে বকেয়া ভাতার দাবীতে পিটিআই প্রশিক্ষণার্থী শিক্ষকদের মানববন্ধন
হাজীগঞ্জে বকেয়া ভাতার দাবীতে পিটিআই প্রশিক্ষণার্থী শিক্ষকদের মানববন্ধন

প্রশিক্ষনার্থী নাজিম উদ্দিন লিটু বলেন, তাদের অনলাইন ক্লাস করা বাবদ আয়ের বেশি ব্যয় করতে হয়েছে। এই ব্যয়ের বেশির ভাগই লোন করে করতে হয়েছে। যা মাসিক বা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করতে হচ্ছে। ওই লোন পরিশোধ করতে গিয়ে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। অনলাইন ভিডিও ক্লাস করতে এত অধিক পরিমাণ খরচ হবে, তা তাদের ধারণা ছিল না।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত প্রশিক্ষণ ভাতা থেকে ডিপিএড শিক্ষার্থীগণ অনলাইন শ্রেণিকার্যক্রমে সংযুক্ত থাকার ইন্টারনেট ব্যয় করেছি। এখন পর্যন্ত তাদের কোনো ভাতা দেয়নি।

প্রশিক্ষনার্থী সানজিদা বেগম বলেন, চাঁদপুরসহ দেশের  ৫৭টি পিটিটিআই পেয়েছে ৬ মাসের ভাতা। এখানে তাদের বঞ্চিত করা হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের ভাতা বকেয়া রয়েছে।

মানববন্ধনে অংশ নেয়া  প্রশিক্ষনার্থী শিক্ষকেরা বলেন, দ্রুত সব সমস্যার সমাধান করে বকেয়া ভাতা দিলে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে থাকত পারব। অন্তত তাদের নিয়ে কোনোমতে সংসার চালাতে পারি, সেই আকুতি জানান তারা।

মানববন্ধনে অংশ নেয়ায় প্রশিক্ষনার্থীরা হলেন মো. আবদুল আউয়াল, নাজিম উদ্দিন লিটু, মীর হোসেন, কাকন খান, সজিব হোসেন, মনির হোসেন, ইকবাল হোসেন, সানজিদা বেগম, আয়শা আক্তার, অর্জুন কুমার, আল-আমিন, শরীফুল আলম, তাহমিনা আক্তার, মো. আজহারুল ইসলাম, আবদুল করিম ও ববিতা রাণী দাসসহ আরো অনেকেই।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা