২২ দিন কম হওয়ায় বিয়ে হয়নি ইয়াসমিনের

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ জুন ১৫, ২০২১ | ২:২৬
Link Copied Successfully!

পাশের গ্রামেই বিয়ে ঠিক হয়েছিল ইয়াসমিনের। সকল প্রস্তুতি সম্পন্ন। রান্নাবান্নাও শেষ। বর নিয়ে মেহমান আসার অপেক্ষা। তখনি ফোন আসে ইয়াসনিনের বাবা ইলিয়াসের মুঠোফোনে।

স্থানীয় পৌর কাউন্সিলর জানালেন মেয়ের বিয়ের বয়স হয়নি। ইয়াসমিন হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ টোরাগড় গ্রামের ইলিয়াসের মেয়ে।

জন্ম নিবন্ধনে এখনো ২২ দিন কম। বিয়েটি হলে তা হবে বাল্য বিয়ে। তাই ইয়াসমিনের বাবা মাকে পৌরসভায় ডেকে পাঠালেন স্থানীয় প্রসাশন।

বিজ্ঞাপন

অবশেষে হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার ওই বাল্য বিয়েটি বন্ধ করে দেন।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করে সানজিদা মজুমদার বলেন, হাজীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ টোরাগড় গ্রামের ইলিয়াছ মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তারের বিয়ে পাশ্ববর্তি গ্রামের এক যুবকের পারিবারিক ভাবে ঠিক হয়। সোমবার বিকালে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। পরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার খবর পেয়ে আমি ও আমাদের বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে অবহিত করি। এক পর্যায়ে ইয়াসমিনের পরিবারকে পৌরসভায় ডেকে ওই বিয়ে বন্ধ করে দেই।

ইয়াসমিনের জন্মনিবন্ধনে ২২ দিন কম থাকায় এ বিয়ে বাল্য বিয়ের আওতায় পড়ে। সেজন্য ওই বিয়ে বন্ধ করে আগামী একমাস পর বিয়েটি সম্পন্ন করার পরমর্শ দেয়া হয়। তাই ইয়াসমিনের বাবার অঙ্গীকারনামা রাখা হয়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার আরো বলেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বাল্যবিয়ে প্রতিরোধে বদ্ধপরিকর। আমারা এবং আমাদের বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি বাল্যবিবাহরোধে কাজ করছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা