পরীমনি: ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় পাঁচজন গ্রেফতার 

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ১৪, ২০২১ | ৪:০৯
Link Copied Successfully!
পরীমনি

বাংলাদেশে চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেত্রী পরীমনি তাকে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্তসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

নাসির উদ্দিন নামে এই ব্যবসায়ী কে তার উত্তরার বাসা থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। বাকিদেরও একই স্থান থেকে আটক করা হয়।

এসময় মি. উদ্দিনের বাসা থেকে মাদক উদ্ধারও করা হয় বলে জানাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের সবাইকে ঢাকার মিন্টোরোডে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পরীমনির করা ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশের মুখপাত্র সোহেল রানা বিবিসি বাংলাকে জানিয়েছেন সকালে পরীমনি তার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এরপর তার মামলাটি রেকর্ড করা হয়। তারপরই তারা কয়েকটি দলে অভিযান বের হয়ে যান।

বিজ্ঞাপন

মামলায় পরীমনি ছয়জনের বিরুদ্ধে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন বলে জানা যাচ্ছে।

এদের দুইজনকে নামে এবং বাকি চারজনকে অজ্ঞাতনামা বলে উল্লেখ করা হয়েছে।

গতরাতে ফেসবুক স্ট্যাটাস ও সংবাদ সম্মেলন করে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের কথা জানানোর পর রূপনগর থানা থেকে পুলিশের কর্মকর্তারা তার বাসায় গিয়েছিলেন অভিযোগ রেকর্ড করার জন্য। পরে মামলাটি করা হয় সাভার থানায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব