
খেটে খাওয়া মানুষের ‘মাথায় হাত’
Link Copied Successfully!


করোনায় ভোক্তার আয় কমে ব্যয় বেড়েছে। এর মধ্যে আয়ের বেশির ভাগ টাকা খরচ হচ্ছে খাদ্যপণ্য কিনতে। তাই তাদের প্রত্যাশা ছিল ২০২১-২২ অর্থবছরের বাজেটে পণ্যের দাম কমবে। সে মোতাবেক সরকারের পক্ষ থেকেও পণ্যের দাম বাড়ানো হয়নি। তবে বাজারে চিত্র পুরোই উলটো।
কর আরোপ না করলেও বাজেট প্রস্তাবের কয়েক দিনের ব্যবধানে চাল-ডাল থকে শুরু করে আটা-ময়দা, পেঁয়াজ, আদা, রসুন, ডিম ও শিশুখাদ্য গুঁড়াদুধসহ ১৩টি নিত্যপণ্যের দাম রীতিমতো লাগামহীন। এমন পরিস্থিতিতে ‘রীতিমতো মাথায় হাত’ নিু আয় ও খেটে খাওয়া মানুষের।
অন্যদিকে বাজেট ঘোষণার পর মুড়ি, সাবান, সিলিন্ডার গ্যাস ইত্যাদি পণ্যের দাম কমার কথা থাকলেও কোনো পণ্যের দাম কমেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সূত্র:যুগান্তর
H/N





























