
দুই সন্তানের জন্য বাঁচতে চান মা, দুইটি কিডনী বিকল


দুই সন্তানকে রেখে কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতলে শামসুন্নাহার। বাঁচার আকুতি মিনতি করছেন ক্ষণে ক্ষণে । বিকল হওয়া দুই কিডনি সচল করতে অনেক টাকার প্রয়োজন।
শামছুন্নার হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালোচোঁ ইউনিয়নের ৫ নং তারাপল্লা গ্রামের রহিম উদ্দিন বেপারী বাড়ির মৃত লাল মিয়ার স্ত্রী।
৮ বছর আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর ২ ছেলে এবং ১ মেয়েকে নিয়ে টেইলারি কাজ করে সংসারের হাল ধরেন।
দীর্ঘদিন অসুস্থতা অনুভব করায় চিকিৎসকের পরামর্শ নেন তিনি। পরীক্ষা নিরীক্ষায় বেরিয়ে আসলো কিডনি ডেমিজ।
শামসুন্নাহারের দুইটি কিডনি অকেজো হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে,
প্রায় ১৫ দিন যাবত কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন শামসুন্নাহার। প্রতিদিন তার ঔষধ আর হাসপাতালের খরচ গুনতে হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা। পরিবার এবং এলাকাবাসী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমসহ সংশ্লিষ্টদের চিকিৎসার জন্য এগিয়ে আসার অনুরোধ করেন।


আসুন সবাই মানবতার কল্যাণে শামসুন্নাহারের প্রতি সহোযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনারদের সহোযোগিতায় ছোট দুটি সন্তান ফিরে পাবে তাদের মাকে। বেঁচে থাকুক মানবতা। পরিবারের বিকাশ নম্বর -01758125961


























