ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৮, ২০২১ | ১০:২০
Link Copied Successfully!

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) তে ফল ২০২১ সেমিস্টার উপলক্ষ্যে শুরু হয়েছে ভর্তিমেলা । সোমবার দুপুরে মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধ পরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে ISU বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব ইত্যাদি নিশ্চিত করেছে । করোনা মহামারির এই সময়েও আইএসইউ এর ক্লাস কার্যক্রম অনলাইনে খুবই দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে ।

০৭ জুন থেকে প্রতিদিন সকাল ৯:০০ থেকে সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম । ১৪ টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে সর্বনিম্ন ৪০% থেকে ১০০% পর্যন্ত ওয়েভার, স্কলারশিপসহ নানা সুযোগ সুবিধা । এছাড়াও থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (ISU), প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম এবং বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা