করোনা সচেতনতায় শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর মাস্ক বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৭, ২০২১ | ৪:২৬
Link Copied Successfully!

মরনঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতায় চাঁদপুরের শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (৭ জুন) সকাল ১০ টায় সংগঠনের ঠাকুর বাজারস্থ প্রধান কার্যালয়ের সামনে পথচারি ও স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সংগঠনের সহসভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজ, শিল্পী আতাউর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, দপ্তর সম্পাদক রকি চন্দ্র সাহা, সাংস্কৃতিক সম্পাদক জয়জিত সরকার, সন্মানিত সদস্য সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন প্রমুখ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এ শ্লোগান নিয়ে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ সাল থেকে বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধ, আর্সেনিক সচেতনতা, স্যানিটেশন ও শিক্ষার প্রাসারে এ সংগঠনটি শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় অর্ধ সহস্রাধিক মঞ্চনাটক, পথনাটক ও গণনাটক পরিবেশন করেছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা