একটা বাতি আর ফ্যান ৭৮ হাজার টাকা বিল কেন্নে অয়?

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৫, ২০২১ | ৯:২০
Link Copied Successfully!

‘আমি বিদ্যুতের এ মিটারটি অনেক কষ্টে নামিয়েছি। আমার স্বামী মাইন উদ্দিন একজন শ্রমিক। আমরা কোন রকমে খেয়ে না খেয়ে জীবনে বেচে আছি। প্রতি মাসে আমগো বিল আসতো একশ টাকা থেকে দেড়শ টাকা। কিন্তু কেন মার্চ ২০২১ মাসে এতো টাকা বিল আসছে তা আমার জানা নেই। পল্লী বিদ্যুতের স্যারেরা আমার সাথে যে ব্যবহার কইচ্ছে আমরা গরীব তাতে কি হইছে, আমরাও তো মানুষ। হেতারা আমগোরে বিল দিতাম কই অফিসেত্বে নামাই দিছে। আমরা একটা বাতি আর ফ্যান ছাড়া কোন কিছু চালাই না। আন্নেরাতো দেখছেন এছাড়াও আমাদের ঘরে আর কোন কিছু নাই। এক মাসে ১১০/১২০ টাকার পরিবর্তে ৭৮,৬৮৯টাকা বিল কেন্নে অয়? কিল্লাই বিল দিতাম? সরকারের কাছে এর বিচার চাই।’

এভাবেই বর্ণনা করেন ভুতুরে বিলের শিকার রুমা আক্তার নামে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০২ ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন পল্লী বিদ্যুতের এক গ্রাহক। তার ব্যবহৃত মিটারে ১২০টাকার বিপরীতে একমাসে ৭৮হাজার ৬শত ৭৯টাকা বিদ্যুৎ বিল এসেছে। তাই ভুতুরে এই বিলে বর্তমানে দিশেহারা ঐ পরিবারটি। বিদ্যুৎ কর্তৃপক্ষের গোজামিলে আরো অসহায় হয়ে পড়েছে পরিবারটি। সচেতন নাগরিকের প্রশ্ন এই দায়ভার কার? গ্রাহক ও স্থানীয়দের অভিযোগ ওই মিটারটিতে মাত্র একটি এনার্জি লাইট ও একটি ফ্যান ব্যবহৃত হয়। সর্ট সার্কিটের কারনে এই বিল এসেছে বলে এমন একটি অযৌক্তিক কারন ও গোজামিল দেখিয়ে জোনাল অফিসের ডিজিএম এই নিয়ম বহির্ভূত বিল পরিশোধ করতে তাদেরকে বাধ্য করছেন বলে অভিযোগ করেন রুমা আক্তার।

ভুতুড়ে বিলের ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলা ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বেপারী বাড়িতে গৃহবধু রুমা আক্তারের ব্যবহৃত পল্লী বিদ্যুৎ (হিসেব নং ০৩-৫৩৬-১১৭৮) নং মিটার টিতে।

বিজ্ঞাপন

সরেজমিনে গেলে ভুক্তভোগী গ্রাহক রুমা আক্তার জানান, গত ৫ বছর যাবত ওই মিটারটি ব্যবহার করে আসছেন, তিনি মিটারটিতে একটি ফ্যান ও একটি বাতি ও মোবাইল চার্জার ব্যবহার করে আসছেন। প্রতি মাসে ১শত টাকা, ১শত বিশ বা ১শত ৫০ টাকার মধ্যে বিলের সিমাবদ্ধতা ছিলো। বিদ্যুতের পূর্বের বিলের কপি ও স্থানীয় বাসিন্দাদের থেকে প্রাপ্ত তথ্য নিশ্চিত হওয়া গেছে রূমা আক্তার নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। কিন্তু হঠাৎ করে চলতি বছরের মার্চ মাসে তিনি মোবাইলের মাধ্যমে জানতে পারেন মার্চ মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৭৮,৬৮৯ টাকা। এমন তথ্য পেয়ে তিনি ছুটে যান ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসে, সেখানে গিয়ে কোন সমাধান মিলেনি বরং কর্তৃপক্ষের ব্যবহারে নাখোশ হয়েছেন বলে জানিয়েছে রুমা বেগম।
এদিকে স্থানীয়দের সাথে নিয়ে রুমা আক্তারের ব্যবহৃত ঘরটিতে একটি ফ্যান ও একটি বাতি ছাড়া আর কোন কিছুই চোখে পড়েনি। ঐ মিটারটি দিয়ে অন্য কিছু চার্জ দেয়া কিংবা ব্যবহার করা কিংবা সর্ট সার্কিট এর কোন আলামত পাওয়া যায়নি। পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের দায়িত্বশিল কোন কর্মকর্তা ঘটনার স্থান পরিদর্শনে না গিয়ে দাবী করেছেন মিটারটিতে সর্ট সার্কিট হয়েছে। তাই এমন বিল এসেছে।

এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসে কর্মরত ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ নূরল হোসাইনের সাথে কথা হলে তিনি জানান, গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না করলে তো আর বিল আসে না, আমি খোঁজ নিয়েছি ওই খানে সর্ট সার্কিট হয়েছে। আমি বলে দিয়েছি গ্রাহককে বিল গুলো দিয়ে দেওয়ার জন্যে। সর্ট সাকির্ট হয়ে শুধু বিদ্যুৎ বিল এসেছে, কোনো অগ্নীকান্ড, মেইন সুইচ কিংবা মিটারের কোন ক্ষতি হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এবিষয়ে আমি আর কথা বলতে চাই না আপনারা ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করেন, ইউএনও স্যার বিষয়টি জানেন এ বলে তিনি আর কথা বলেন নি।

এবিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সাথে কথা হলে তিনি জানান, এমন কোন ঘটনা আমার জানা নেই।

বিজ্ঞাপন

তিনি ডিজিএমকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে ডিজিএম গ্রহণ যোগ্য কোন উত্তর দিতে পারেন নি।

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু