
হাজীগঞ্জে লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় ইট মারে কে?
Link Copied Successfully!


হাজীগঞ্জ বাজারের শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় ২য় বারের মতো ইট মারলো কে? তবে জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন বলছেন, এটি কোন ষড়যন্ত্র বা উদ্দেশ্য প্রনোদিত ঘটনা নয়। ঘটনাটি কোন মাদকসেবির হতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, তাদের ধর্মী উৎসবগুলো নিয়মিত পালন হচ্ছে। এতে কোন বিঘ্ন ঘটছে না।
জানা গেছে, রোববার সন্ধ্যা আরতি কীর্তন চলাকালীন সময়ে কে বা কাহারা ইট নিক্ষেপ করে। তবে এতো কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


এর আগেও ১১ মে একইরকম ভাবে কে বা কাহারা মন্দিরের ভিতরে ইট নিক্ষেপ করে।


























