
ঘরে বসেই করোনা পরীক্ষার কিটের অনুমোদন ভারতে
Link Copied Successfully!


ঘরে বসেই করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার টেস্ট কিট অনুমোদন দিয়েছে ভারত।
বুধবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) র্যাপিড এন্টিজেন কিট নামের এই টেস্ট কিটটির অনুমোদন দেয় বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
যাদের শরীরে কোভিডের লক্ষণ রয়েছে তারা এই পরীক্ষা করতে পারবেন বলে আইসিএমআর জানিয়েছে।


বাড়িতে বসে করোনা পরীক্ষা পদ্ধতি নিয়ে আইসিএমআর বলেছে, এই পরীক্ষায় ফল যাদের পজিটিভ আসবে, তাদের পজিটিভ রোগী হিসাবেই চিহ্নিত করা হবে। কিন্তু যাদের লক্ষণ রয়েছে কিন্তু রিপোর্টে নেগেটিভ আসবে তাদের আবারও আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করাতে হবে।
সূত্র:যুগান্তর
H/N



























