
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্তে মুক্তি চেয়ে মানববন্ধন করেছে হাজীগঞ্জ প্রেসক্লাব


সাংবাদিক ফোরাম এক হয়ে নেমেছে এবার রাজপথে, মিথ্যা মামলার আসামী হয়ে রোজিনা ইসলাম কেনো আজ কারাগারে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সারাদেশে সাংবাদিকেরা মানববন্ধনের মধ্য দিয়ে প্রতিবাদ করছে।
বুধবার বিকালে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা এবং আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে হাজীগঞ্জ প্রেসক্লাব।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ গেইটে দাঁড়িয়ে এই মানববন্ধন পালন করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।


দেশের জাতীয় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতনের পর মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে এক প্রতিবাদি মানববন্ধন করা হয়।প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭ই মে সোমবার সংবাদ সংগ্রহকালে গলা চেপে ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম। এতে তাকে সহযোগিতা করেছে তার সহকর্মী ও কর্মচারীগণ। তাদের সকলের সমন্বয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ ঘন্টা অবরুদ্ধ করে নির্যাতন চালানোর পর জরুরী কাগজপত্রের ছবি তুলা ও তথ্য চুরির অপবাদ তুলে মামলা দিয়ে হেনস্তা করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
রোজিনা ইসলামকে হেনস্তা এবং আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ১৯ তারিখে মানববন্ধন করে হাজীগঞ্জ প্রেসক্লাব। ওইসময় বক্তৃতা করেন,হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জুগল কৃষ্ণ হালদার, হাবীবুর রহমান,প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, প্রথম আলো প্রতিনিধি মোঃ শাহজাহান মুন্সি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল-আজাদ, পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ ছাড়াও রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন করছে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকবৃন্দ।


























