সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বাধা দেওয়া বড় অন্যায়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৯, ২০২১ | ৪:০১
Link Copied Successfully!

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর সচিবালয়ে নির্যাতন ও তাঁকে কারাগারে প্রেরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) নেতারা। যৌথ বিবৃতিতে তাঁরা জানান, একজন সাংবাদিককে আটক রেখে নির্যাতন করা ও জেলে পাঠানোর বিষয়টি তাঁদের বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে।

এফটিপিওর পক্ষ থেকে সংগঠনটির চেয়ারম্যান মামুনুর রশীদ, টেলিপ্যাব সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টর গিল্ড সভাপতি সালাহউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা ও সাধারণ সম্পাদক এজাজ মুন্না একটি বিবৃতিতে স্বাক্ষর করেন।

সেখানে বলা হয়, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বাধা দেওয়া বড় অন্যায়। আরও বড় অন্যায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক রোজিনাকে থানায় পাঠিয়ে দেওয়া। সেখান থেকে তাঁকে যেভাবে আদালতে হাজির করে জেলে পাঠানো হয়েছে, সেটা সীমা লঙ্ঘন করেছে। মামুনুর রশিদ বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু মানুষ যেভাবে নিপীড়ন চালিয়েছে, সেটা এর আগে এভাবে দেখা যায়নি। সৎ সাংবাদিকতার প্রতীক এই নারী সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। তাঁর ওপর বর্বরতা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। বিষয়টি আমাদের বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে।’

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা