ফিলিস্তিনে হামলার ঘটনায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সৈয়দ সাইফুদ্দীন

Default User
ইসতিয়াক জামান নাফিজ
আপডেটঃ মে ১৭, ২০২১ | ৮:২৬
Link Copied Successfully!

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় মুসলিম বিশ্ব, জাতিসংঘ, আরব লীগ এবং ওআইসিকে অবিলম্বে জরুরি বৈঠকে বসে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।

সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ আহ্বান জানান তিনি। পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠন এই মানববন্ধনের আয়োজন করেন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, শক্তিধর দেশগুলোর ইন্ধনে ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয় হয়ে উঠেছে ইসরাইল। ওরা রমজান মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মুসলমানদের পুণ্যস্থান মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে।

বিজ্ঞাপন

মানববন্ধনে উপস্থিত ছিলেন মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের সাধারণ সম্পাদক, মুফতি বাকি বিল্লাহ আল আযহারী,কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শাহ মো: ইব্রাহীম মিয়া, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আসলাম হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার শাহ মোঃ কামরুজ্জামান হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাব্বী, কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ আবুল কালাম, কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাবিবুর রহমান পায়েল, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ সিদ্দিকী,ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক জাহিদ হাসান শ্যামল,ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা