গলায় ভাত আটকে শিশুর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১১, ২০২১ | ১১:৩৩
Link Copied Successfully!

কান্নারত অবস্থায় খাওয়ানোর সময় শ্বাসনালীতে ভাত আটকে ৯ মাসের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রায় নামের ওই শিশু লক্ষীপুর সদর উপজেলার মান্দারী এলাকার গৌতমের কন্যা। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচরের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হাইমচরে মা’এর সাথে নানার বাড়ি বেড়াতে এসে ছিল শিশুটি।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটির মা ভাত খাওয়ানোর চেষ্টা করে। শিশুটি কান্না করছিল। চিৎকার করা অবস্থায় শিশুটির মুখের ভেতর ভাত দেন মা। এতে করে গলার ভেতর ভাত আটকে গিয়ে শিশুটির শ্বাস-নিঃস্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষনিক শিশুটিকে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সের ডিউটি ডাক্তার তাহসিন নিবরাস চৌধুরী বলেন, বাচ্চাটি কান্নার সময় তার মা ভাত খাওয়াচ্ছিল। এতে করে ভাত পাকস্থলিতে না গিয়ে শ্বাসনালীতে আটকে যায়। পরে তার স্বজনরা তাকে দুপুর ১টার দিকে হাসপাতালে নিয়ে আসে। আমরা এক্সামিনেশন করে দেখলাম বাচ্চাটি মৃত।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিশুদেরকে দ্রুত বড় করে তোলার জন্য শিশুদেরকে জোর করে ভাত খাওয়ানো উচিৎ না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা