
চাকরি জীবনে এই প্রথম ঈদ উপহার পেলেন শতাধিক গ্রাম পুলিশ


হাজীগঞ্জে চাকরি জীবনে এই প্রথম ঈদ উপহার পেলেন শতাধিক গ্রাম পুলিশ।
সোমবার দুপুরে হাজীগঞ্জ থানা প্রাঙ্গণে শতাধিক গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার তুলে দেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
চাকরি জীবনে এই প্রথম পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশেরা ঈদ উপহার পেয়ে বেজায় খুশি।


ঈদ উপহার বিতরণকালে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে আমরাও খুশি। আগামীতে এমন উপহার সামগ্রী বিভিন্ন উৎসবে দেওয়া হবে বলে জানান তিনি।
গ্রামপুলিশদের দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপারের সোহেল মাহমুদ।
তিনি বলেন, গ্রামের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা দ্রুত পুলিশদেরকে জানিয়ে সব সময় জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পুলিশের পক্ষ থেকে এই ঈদ উপহার পেয়ে খুশি হয়ে গ্রামপুলিশের জেলা সাধারণ সম্পাদক পপুলার বিডিনিউজকে অভিপ্রায় ব্যক্ত করে বলেন, চাকরির জীবনে আমরা এই প্রথম পুলিশের ঈদ উপহার পেয়েছি। এই ঈদ উপহারের মধ্যে রয়েছে সেমাই, চিনি, কাপড় ও লুঙ্গি।


























