শিক্ষা খাতে ক্ষতি অপূরণীয়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৬, ২০২১ | ২:২০
Link Copied Successfully!

করোনা পরিস্থিতিতে সাড়ে ১৩ মাস ধরে বন্ধ আছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। অনাকাঙ্ক্ষিত এ ছুটির কারণে স্থগিত আছে আনুষ্ঠানিক লেখাপড়া। দীর্ঘ এই ছুটিতে শিক্ষার্থীরা এক প্রকার ঘরবন্দি জীবন কাটাচ্ছে। একদিকে শিক্ষাক্রম-পাঠ্যসূচির শিক্ষা থেকে বঞ্চিত আছে শিক্ষার্থীরা। অন্যদিকে ছাত্রছাত্রীদের মনোসামাজিক ও শারীরিক বিকাশ বিঘ্নিত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হাজিরার মাধ্যমে দৈনন্দিন সমস্যা-সম্ভাবনা ও ইতিবাচক দিকগুলো মোকাবিলা থেকে জীবনমুখী শিখনও থমকে আছে তাদের। সব মিলিয়ে সার্বিক শিক্ষায় অপরিমেয় ক্ষতি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক শিক্ষায় যে ক্ষতি হয়েছে তা কখনোই পুরিপুরি পূরণ সম্ভব হবে না। তবে পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে ঘাটতি সর্বোচ্চ পরিমাণে পূরণ সম্ভব হতে পারে। অন্যদিকে করোনা পরিস্থিতি থেকে কবে উত্তরণ সম্ভব হবে-সেটাও অনিশ্চিত। এ কারণে বাস্তবতার নিরিখে শিক্ষণ ও শিখন পরিকল্পনা তৈরির পাশাপাশি তা এখনই বাস্তবায়নে যেতে হবে। এক্ষেত্রে পাঠ্যসূচির পরিবর্তে দক্ষতা অর্জনভিত্তিক ভাবনা অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া করোনা পরিস্থিতির উন্নতি হলে এলাকাভেদে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো চিন্তা করা যেতে পারে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব