রাজরাজেশ্বরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী-নাতির মৃত্যু

Default User
স্টাফ রিপোর্টার
আপডেটঃ মে ৩, ২০২১ | ১:০৭
Link Copied Successfully!
রাজরাজেশ্বরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী-নাতির মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নে গোসল করতে গিয়ে খালের পানিতে ডুবে নানী মমতাজ বেগম (৬৫) ও নাতি মো. শাহপিন (৭) মৃত্যু হয়েছে। ১ মে শনিবার দুপুর ১২টায় ওই ইউনিয়নের শিলারচর কান্দির প্রধানিয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই বাড়ীর বারেক প্রধান নিয়ার স্ত্রী। শিশু শাহপিনের পিতার নাম জাহিদ হোসেন।

রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন আমাকে ফোন করে ঘটনার বিষয়টি জানিয়েছে। মমতাজ বেগম ও তার নাতি শিলারচর খালে গোসল করতে যায়। গোসল করতে নেমে প্রথমে নাতি খালের মাঝখানে গভীর পানিতে ডুবে যায়, তাকে বাঁচাতে গিয়ে নানী একই স্থানে ডুবে যায়। আশপাশের লোকজন দেখে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

চেয়ারম্যান আরো বলেন, নিহত নানী ও নাতির মরদেহ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। ওই বাড়ীতেই তাদেরকে দাফন করা হবে। একসাথে নানী-নাতির মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা