
মৃতদেহ দাফন করবে হাজীগঞ্জ ইসলামী ফাউন্ডেশন
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলায় মৃতদেহ দাফন কাজে নামছে উপজেলা ইসলামি ফাউন্ডেশন। শুক্রবার বিকালে এমন তথ্য প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
তিনি জানান,নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করে মানবজাতির দূর্যোগময় মুহূর্তে সরাসরি সহযোগিতা করুন। মৃত্যু যে কোন সময় যে কারো আসতে পারে। তবে নিয়ম মেনে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে দাফনকার্য সম্পন্ন করলে কোন সমস্যা হওয়ার কথা নয়। যারা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির দাফনকার্যে এগিয়ে আসবেন তাদের প্রশিক্ষণ,পিপিই সব কিছুর দায়িত্ব আমাদের। দয়া করে এগিয়ে আসুন।
যোগাযোগের নম্বর-
০১৮১৮৫৭৯১৬৪
মোঃ হাসান মজুমদার,ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউণ্ডেশন, হাজীগঞ্জ।





























