
৫ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
Link Copied Successfully!


চলমান বিধিনিষেধ ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।
ফরহাদ হোসেন বলেন, “আমরা সম্ভবত আরো এক সপ্তাহের জন্য এটা (বিধিনিষেধ) কন্টিনিউ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে, আরো এক সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। সে কারণে আগে যেভাবে আছে সেভাবে সবকিছু বন্ধ থাকবে।”


সূত্র:জাগরণ
H/N




























