
মরহুম সৈয়দ জাহের শাহর জানাজা বৃহস্পতিবার সকাল ৬ টায়
Link Copied Successfully!


ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহর ভাই ইমামে রাব্বানি দরবার শরীফ সাহেবজাদা সৈয়দ জাহের শাহ মুজাদ্দেদী আর নেই। ইন্নালিল্লাহি…রাজিউন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ৬ টায় হাজীগঞ্জ পৌরসভার ইমামে রাব্বানী দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার বাদ আছর নারায়ণগঞ্জে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তিনি বুধবার সকাল ৮.৩০ মিনিটে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


উল্লেখ, প্রশাসনিক সিদ্ধান্তমতে ৯ টার পরিবর্তে সকাল ৬ টায় জানাজা সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়।


























