
আরেক মামলায় মামুনুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি
Link Copied Successfully!

হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার এক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।
এর আগে সোমবার রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার একটি মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সাতদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।


রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুনুল হক বেশ কয়েকদিন ধরে আলোচনায় আছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ২৬ মার্চ সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সূত্র: যুগান্তর
H/N



























