মতলবে সাংবাদিক ও আইনের লোক পরিচয়ে চাঁদা আদায়কালে আটক তিন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২১ | ৪:৫১
Link Copied Successfully!

সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে রাতের আঁধারে মাছবাহী ট্রাকে চাঁদা আদায়কালে ৩জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

আটককৃতরা বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে এ ধরণের কাজ করছে দীর্ঘদিন ধরে।

আটককৃতদের বিরুদ্ধে চাঁবাবাজির মামলা নেয়া হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল (শুক্রবার) মতলব উত্তর থানাধীন আমিরাবাদ গ্রামের মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ভর্তি করা পিকআপ নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মতলব উত্তর থানাধীন ঠেটালিয়া সোলেমান শাহ ফিলিং স্টেশনের সামনে বেড়ীবাঁধের উপর পৌছিলে আসামী মোঃ শফিকুল ইসলাম ওরফে রিংকু (৩৭), পিতা- মৃত রফিকুল ইসলাম, মাতা- মৃত সুফিয়া, সাং- ঘাসিরচর, পোঃ নিশ্চিন্তপুর, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর এ/পি ৫৫৬ এ মধ্য কলাদি, মসজিদ সংলগ্ন, থানা- মতলব দক্ষিন। মো. সোহেল সরকার (৩২), পিতা- মৃত আউয়াল সরকার, মাতা- সাহারা বেগম, ও মো. মাসুম সরকার (৩৬), পিতা- নওয়াব মিয়া সরকার, মাতা- বিলকিস বেগম, উভয় সাং- বাইশপুর, পো. মতলব দক্ষিন, থানা- মতলব দক্ষিন, জেলা- চাঁদপুর’সহ অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি পিকআপটি সিগন্যাল দিয়া থামাইয়া পিকআপটি অবরুদ্ধ করে এবং নিজেদেরকে সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। আসামীরা বিভিন্ন হুমকি ধমকী প্রদর্শন করত: মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর এর নিকট হইতে চাঁদা আদায় করিয়া আসামীরা দাউদকান্দির দিকে যাওয়ার পথে স্থানীয় লোকজন আসামীদেরকে অত্র থানাধীন টরকী দর্জি বাড়ীর সামনে হইতে গ্রেফতার করে। মতলব উত্তর থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ আসামীদের নিয়ে আসে ও উক্ত বিষয়ে মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর বাদী হইয়া এজাহার দায়ের করিলে আসামীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিভিন্ন সময় আটককৃত আসামীরা বিভিন্ন মালবাহী ট্রাকে সাংবাদিক ও আইনের লোক দাবী করে চাঁদা আদায় করতো। মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর এর নিকট হইতে চাঁদা আদায় করে আসামীরা দাউদকান্দির দিকে যাওয়ার পথে স্থানীয় লোকজন আসামীদেরকে টরকী দর্জি বাড়ীর সামনে হইতে আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেফতার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা