বাকিলায় চার পরিবারকে নগদ অর্থ টিন ও খাদ্য সামগ্রী দিলেন সাংসদ মেজর রফিক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩, ২০২০ | ৫:৩৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড লোধপাড়া গ্রামের অগ্নিসংযোগে পুড়ে যাওয়া তিন পরিবারকে নগদ অর্থ, টিন ও খাদ্য সহায়তা দিলেন সাংসদ মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম।

লোধপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

বুধবার সাংসদের পক্ষে বিতরণ করেন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

তিন পরিবার হলো- গাজী প্রধানীয়া বাড়ীর মোঃ খোরশেদ আলম খোকন, খোরশেদ আলম খোকনের ছেলে মোঃ রাসেল ও সীমা আক্তার।

জানা গেছে, খোরশেদ আলম খোকনের পরিবারের তিনটি ঘর পুড়ে গেছে। একই বাড়ীর সীমা আক্তারের রান্না ঘর পুড়ে যায়।

বিজ্ঞাপন

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ ইব্রাহীম খান রনি জানান, সাংসদ থেকে প্রাপ্ত অর্থ সঠিক ক্ষতিগ্রস্থ পরিবার খোরশেদ আলম খোকনকে ১৪ হাজার এবং তার সন্তান রাসেলের পরিবারকে ৭ হাজার টাকা বুঝিয়ে দেয়া হয়। এরই সাথে রান্না ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত সীমা আক্তারের পরিবারকে এমপি মহোদয়ের পক্ষ থেকে ১ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত খোকন, রাসেল ও সীমা আক্তারের পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু,পিয়াজ,তৈল,লবণ,সাবান,হলুদ,মরিচ,মুরি) প্রদান করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সদস্য ও ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রেজাউল করীম শুকু,সদস্য রায়হান হোসেন মাসুম,রতন মজুমদার,১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শ্রী নেফাল চন্দ্র দাস, ৩নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক কাউছার প্রধানীয়া,৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রাকিবুল ইসলাম, সদস্য হাবীব,লিংকন,নুর মোহাম্মদ ও রাসেল প্রমুখ

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব