লকডাউনে মাছ-তরকারির বাজার বসবে খোলা মাঠে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২১ | ২:৪৮
Link Copied Successfully!

সারা দেশের ন্যায় চাঁদপুরে ও করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এর থেকে উত্তরণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর হচ্ছে চাঁদপুরের প্রশাসন।লকডাউন চলাকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে আগামী ৮ দিন সকল কাচা বাজার, মাছ বাজার উন্মুক্ত স্থানে খোলা মাঠে সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৩ এপ্রিল মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী, হোটেল-রেস্তরা, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় একথা জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, লকডাউন বাস্তবায়নে আগামী ৮দিন জেলা এবং উপজেলা সহরের সকল কাচা বাজার, মাছ বাজার উন্মুক্ত স্থানে খোলা মাঠে সম্প্রসারণ করতে হবে। যারা খোলা মাঠে দোকান নিবে না, তাদের দোকান বন্ধ থাকবে। এ ক্ষেত্রে বাজার সমিতিকে দায়িত্ব নিতে হবে। কেউ যদি এ সিদ্ধান্ত না মানে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহরের পাল বাজারের তরকারি ও মাছের দোকান বসবে পাশ্ববর্তি পৌর ঈদগাহ মাঠে, বিপনীভাগের তরকারি ও মাছের দোকান বসবে পাশ্ববর্তী সরকারি কলেজ মাঠে, ওয়ারল্যাছ বাজারের তরকারি ও মাছের দোকান বসবে পাশ্ববর্তী রাস্তার দুই পাশে, আর বাবুরহাট বাজারের তরকারি ও মাছের দোকান বসবে পাশ্ববর্তী বাবুরহাট কলেজ মাঠে। প্রতিটি দোকান ৩ফুট দূরত্বে বসবে। এই নিয়ম সকলকেই মানতে হবে।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন