
অটোরিকশাটি কার? মালিককে খুঁজছে কৈয়ারপুলবাসী


চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল কৈয়ারপুল রেলক্রসিং সংলগ্ন আবদুল হাই চেয়ারম্যান বাড়ির রাস্তার সামনে কে বা কাহারা গাড়িটি পরিত্যক্ত অবস্থায় রেখে যায়। ওই অটোরিকশার মালিককে খুঁজছে কৈয়ারপুলের স্থানীয় বাসিন্দারা।
বুধবার সকালে অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়।
স্হানীয় ফাহিম হোসেন, রায়হান হোসেন ও জাকির হোসেন গাড়িটি পড়ে থাকতে দেখে। জাকির হোসেন বলেন, কে বা কার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় আমরা দেখতে পাই। তবে এই গাড়িটি ব্যাটারিগুলো নিয়ে গেছে। এই গাড়িটি যে প্রকৃত মালিক প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করার অনুরোধ করেন।


গাড়িটি মো: শাহাজাহান ভুইঞার হেফাজতে রয়েছে। যোগাযোগ:- ০১৬২৫৬২৮৯১৭/০১৮১২১৭৫২৫৯
ধরণা করা হচ্ছে, অটোরিকশাটি চুরি করে ব্যাটারী খুলে নিয়ে গেছে চোরচক্র।
উপযুক্ত প্রমাণ দিতে অটোরিকশাটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে আপনাদের একটি শেয়ার ও সহযোগিতা প্রয়োজন।


























