
লকডাউনে চলাচলে লাগবে ‘মুভমেন্ট পাস’
Link Copied Successfully!


করোনার সংক্রমণ রোধে সোমবার (১২ এপ্রিল) নতুন করে ১৩ দফা নির্দেশনা দিয়েছে সরকার, যা কার্যকর হবে ১৪ এপ্রিল থেকে। চলবে ২১ এপ্রিল পর্যন্ত।
নতুন এ নির্দেশনার আওতায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। অবশ্য জরুরি সেবাদানকারী ব্যক্তিপ্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নতুন নির্দেশনা অনুসারে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। তবে যাদের জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে হবে, তাদের জন্য ‘মুভমেন্ট পাস’ ব্যবস্থা চালু করছে পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পুলিশ অডিটরিয়ামে ‘মুভমেন্ট পাস অ্যাপস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আইজিপি বেনজীর আহমেদ।


এআইজি মিডিয়া সোহেল রানা জানান, অনলাইনে এই অ্যাপসে যে কেউ আবেদন করতে পারবেন। তবে প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে পাস ইস্যু করা হবে। আর অ্যাপসটিতে কীভাবে প্রবেশ করতে হবে তা-ও উদ্বোধনের পর জনগণের সামনে তুলে ধরা হবে।
সূত্র:জাগরন
H/N

ট্যাগ:
জাতীয় এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি
২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী
চাঁদপুর সদর
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ







