হাজীগঞ্জে ইদ্রিস হত্যা মামলায় মা-মেয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩, ২০২০ | ১২:০৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের ইদ্রিস হত্যা মামলায় মা হাজেরা বেগম ও মেয়ে কুলসুমা আক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ চাঁদপুর আদালত।

বুধবার দুপুরে হত্যা মামলাটি আদালতে শুনানী হয়। ওই শুনানীতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। আদালত মামলার আসামী মা-মেয়েকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।

রিমান্ড মঞ্জুর হওয়া মা-মেয়ে হলেন বাকিলা ছয়ছিলা গ্রামের বকাউল বাড়ীর মো. শাহজাহানের স্ত্রী হাজেরা বেগম ও মেয়ে কুলসুমা আক্তার। এই মামলায় শাহজাহান ও তার ছেলে বাবু পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

নিহত ইদ্রিসের ভাই কুদ্দুছ বাকউল পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা মো. সেলিম আসামীদের রিমান্ড চেয়েছে। শুনানী শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

উল্লেখ্য, গত ১০ মে পুকুরে শেষ মেশিন বসানো নিয়ে সংঘর্ষের ঘটনায় ইদ্রিসকে পিটিয়ে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা