পুলিশ হেডকোয়ার্টার্সের সহযোগিতায় দেশে ফিরলেন সৌদী প্রবাসী অসুস্থ বাংলাদেশি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১০, ২০২১ | ৬:৩০
Link Copied Successfully!

গত ২৪ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. মোহাম্মদ ইব্রাহীম (২৫) নামে সৌদি আরব প্রবাসী এক বাংলাদেশি নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ’ এর ইনবক্সে জানান তিনি সৌদি আরব প্রবাসী। সেখানে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দেশেও ফিরতে পারছেন না। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে তিনি বাংলাদেশ পুলিশের সহযোগিতা চান।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং তার বার্তাটি দেখার সাথে সাথেই তার বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশে তার ঠিকানায় যোগাযোগ করে। তার নিজ বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানা। টেকনাফ থানার মাধ্যমে তার পরিবার ও স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করা হয়। সংশ্লিষ্টদের দাবী, তিনি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। ওমরাহ পালন শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে থেকে যেতে বাধ্য হন। এক পর্যায়ে সেখানে তিনি অবৈধ হয়ে যান। অসুস্থ শরীরে তিনি লুকিয়ে বেড়াচ্ছিলেন। বৈধ কাগজপত্রের অভাবে তিনি কোথাও মুভ করতে পারছিলেন না। এক পর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তিনি বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। সেই মুহুর্তে কারো পরামর্শে তিনি বাংলাদেশ পুলিশ ফেইসবুক পেইজের ইনবক্সে সহযোগিতা চেয়ে বার্তা পাঠান। উল্লেখ্য, সেখানে তিনি দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে অসুস্থ ছিলেন।

তার অসুস্থতা ও অসহায়ত্বের বিষয়টি নিশ্চিত হয়ে মানবিক কারনে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পিআর উইং তার পাশে দাঁড়ায়। তার বিষয়টি নিয়ে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পরিচিত এক কর্মকর্তা জনাব মোস্তফা জামিল এর সাথে পরামর্শ করে তার সহযোগিতা চায়। জনাব মোস্তফা জামিল নিজেও অপর একটি দেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত। তার পরামর্শ ও সহযোগিতায় অসুস্থ বাংলাদেশি নাগরিকের সাথে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ করিয়ে দেয়া হয়। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রততম সময়ে বৈধ ট্রাভেল ডকুমেন্টস পেয়ে যান মোহাম্মদ ইব্রাহীম। অবশেষে, গত ৯ এপ্রিল ২০২১ খ্রি. রাতে দেশে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেইজের ইনবক্সে প্রেরিত নাগরিকগণের বার্তা মনিটর করে প্রতিনিয়ত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশকে একটি জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর করতে কাজ করছে পুলিশ হেডকোয়ার্টার্স।

শ্রদ্ধান্তে
মো. সোহেল রানা
এআই‌জি (মি‌ডিয়া এন্ড পিআর)
বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব