আমি কেবল আল্লাহকে জবাব দেব…অভিনেত্রী জাইরা ওয়াসিম

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ জুন ৩, ২০২০ | ৮:২৩
Link Copied Successfully!

‘দঙ্গল’ চলচ্চিত্র থেকেই পরিচিতি, খ্যাতিও। কিন্তু তারপর থেকে বারেবারেই বিতর্কে জড়িয়েছেন একদা অভিনেত্রী জাইরা ওয়াসিম। কিছুদিন আগেই পঙ্গপালদের নিয়ে টুইট করেন জাইরা যেখানে পঙ্গপালের আক্রমণকে আল্লাহর মর্জি বলেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই টুইটের পরে ট্রোলড হন জাইরা এবং তিনি ইনস্টাগ্রাম এবং টুইটার থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিটও করে দেন। জাইরা ওয়াসিমের এই টুইট নিয়ে সাংবাদিক তারিক ফতেহ বলেছিলেন, “ভারতীয় মুসলিম অভিনেত্রী জাইরা ওয়াসিম আল্লাহ প্রকোপের শিকার হওয়া নিজের দেশবাসীদের নিয়ে ইয়ার্কি করছেন। পঙ্গপালদের হানাকে কীভাবে তিনি ব্যাখ্যা করেছেন দেখুন….”

জাইরা ওয়াসিম ট্রোল হওয়ার পরে আরও একবার সোশ্যাল মিডিয়াতে ফিরে এসেছেন। আর ফিরে এসেই জাইরা তারিক ফতেহর টুইটের জবাবও দিয়েছেন। জাইরা তারিক ফতেহর জন্য একটি বার্তা শেয়ার করে লিখেছেন, “আমি এখন অভিনেত্রী নই। আমিও এও বিশ্বাস করি যে, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পেরোচ্ছি যেখানে ক্রোধ এবং অভিশাপ খুব অসংবেদনশীলতার পরিচয়… সবকিছু যা কোরআনে লেখা আছে, তা কেবল পড়ে ভুলে যাওয়ার জন্য নয়। তা জীবনে সঠিক পথ বাছার জন্য লেখা রয়েছে।”

জাইরা ওয়াসিম তার টুইটে আরও লিখেছেন, “আমার টুইটের ভুল মানে করা হয়েছে। যে কোনও মতই হোক, তা ভালো বা খারাপ তা আমার মনের অবস্থাকেই বর্ণনা করে। এটি আমার আর আমার ভগবানের মাঝের বিষয় আর আমি এই বিষয়টির ব্যাখ্যা করতে চাইনা। আমি কেবলমাত্র আল্লাকে জবাব দিতে বাধ্য, তাঁর সৃষ্ট বিষয়কে নই। এই পৃথিবী বহু আগে থেকেই ঘৃণা এবং কট্টরতার মতো অনেকগুলি বিষয়ের মধ্যে দিয়ে চলেছে, এই ঘৃণাকে আরও না বাড়ানো, অন্তত এটুকু তো আমরা করতেই পারি। আর যেমনটা আমি সবসময়ই বলি, আমরা একটু সংবেদনশীল হই, বাকি আল্লাহ জানেন। আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের সকল সমস্যা থেকে বাঁচান। আর হ্যাঁ, এখন আমি আর অভিনেত্রী নই।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা