করোনায় ২০ আনসার সদস্যের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১০, ২০২১ | ১২:৫৫
Link Copied Successfully!

করোনাভাইরাসে মহামারিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০জন সদস্য মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৩২ জনের।

শুক্রবার (৯ এপ্রিল) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন এ তথ্য জানান।

মেহেনাজ তাবাসসুম বলেন, করোনা থেকে দেশের মানুষকে সচেতন করার লক্ষে শুরু থেকে সাহসিকতার সঙ্গে কাজ করছে আনসার সদস্যরা। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। আবার আক্রান্তদের অর্ধেকেরও বেশি সদস্য সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে শুধু ঢাকাতেই ৭২০ জন। আর ঢাকার বাইরে ৭১২ জন। মোট আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ১৬ শতাংশ।

আক্রান্তের মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা ৩৬ জন, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ২০ জন, নার্সিং সহকারী দুইজন, সিগন্যাল অপারেটর একজন, ব্যান্ড ম্যান নারী একজন, মালি একজন, কুক একজন, ব্যাটালিয়ন আনসার ৫১৭ জন, নারী আনসার ৮ জন, অঙ্গীভূত আনসার ৭৭২, ভিডিপি সদস্য তিনজন, উপজেলা প্রশিক্ষিকা সাতজন, উপজেলা প্রশিক্ষক ১৬, বিশেষ আনসার পাঁচজন, হিল আনসার ছয়জন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার চারজন। ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার ছয়জন, ওয়ার্ড দলনেতা ৯ জন, ওয়ার্ড দলনেত্রী তিনজন, অফিস সহকারী ছয়জন, নিরাপত্তা প্রহরী দুইজন, অফিস সহায়ক দুইজন, সিনিয়র স্টাফ নার্স একজন ও সাধারণ আনসার প্রশিক্ষণার্থী একজন।

এদিকে এখন পর্যন্ত করোনায় ২০ আনসার সদস্য মারা গেছেন। এদের মধ্যে কর্মরত অবস্থায় ১৬ সদস্য মৃত্যুবরণ করেন। তারা হলেন- সহকারী পরিচালক মিজানুর রহমান, এপিসি আব্দুর রউফ, ব্যাটালিয়ন আনসার জিয়াউল হক, ব্যাটালিয়ন আনসার মোশারফ হোসেন, পিসি আব্দুল মজিদ, পিসি আবু জাফর, আনসার সোবহান, আনসার লাভলু মিয়া, ব্যাটালিয়ন আনসার আকবর শেখ, নায়েক ওমর আলী, নায়েক ইমাম হোসেন, হাবিলদার আফতাব উদ্দিন, ব্যাটালিয়ন আনসার আবুল কাশেম, নায়েক ইসরাফিল হোসেন, ব্যাটালিয়ন আনসার রুহুল আমিন ও আনসার শামীম শেখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা