হেফাজতকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবিতে যুক্তরাষ্ট্রকে স্মারকলিপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১০, ২০২১ | ১২:৩৫
Link Copied Successfully!
হেফাজতে ইসলামকে জঙ্গি সংগঠন ঘোষণার দাবি জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত মুক্তিযুদ্ধের পক্ষের ছয় বাংলাদেশি সংগঠন।
শুক্রবার ঘাতক দালাল নির্মূল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনগুলো হলো- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক শাখা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, ইউএসএ কমিটি ফর সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা, সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেনস যুক্তরাষ্ট্র।
স্মারকলিপিতে বলা হয়, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এই সংগঠনকে একটি ধর্মীয় সংগঠন দাবি করে, কিন্তু তাদের সব কর্মকাণ্ড জঙ্গি সংগঠন তালেবান এবং আইসিসের মতো। হেফাজতে ইসলাম ধর্মের নাম করে জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশে নারীবিরোধী, সংখ্যালঘুবিরোধী ও স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
হেফাজতের আন্দোলনকে আফগানিস্তানের তালেবান ও আইসিস এর মতো বলে দাবি করছে এ সংগঠনগুলো। মার্কিনীদের কাছে পাঠানো স্মারকলিপিতে তাদের বক্তব্য, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এই সংগঠনকে একটি ধর্মীয় সংগঠন দাবি করে, কিন্তু তাদের সব কর্মকাণ্ড ‘জঙ্গি সংগঠন তালেবান এবং আইসিস’র’ মতো।
সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলার বিস্তারিত স্মারকলিপিতে তুলে ধরা হয়।
সংগঠনগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ মৌলবাদী সংগঠনটিকে যদি জঙ্গি সংগঠন ঘোষণা দিয়ে দ্রুত নিষিদ্ধ করার চেষ্টা না করা হয়, তাহলে এই সংগঠনটি ধর্মের আড়ালে আরও ভয়াবহ হয়ে উঠবে। এটা শুধু বাংলাদেশের জন্য নয় বরং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ যুক্তরাষ্ট্রের জন্যও বিপদজনক।
সূত্র:- ভোরের পাতা ডেস্ক
M/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব