সীমান্তে বিজিবি মাদককারবারির ও ৪ লাখ ইয়াবা উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৮, ২০২১ | ৪:৫০
Link Copied Successfully!

কক্সবাজারের উখিয়া উপজেলায় বিজিবি ও মাদককারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানা গেছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, একদল ইয়াবাকারবারি মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।

এর ভিত্তিতে উখিয়া উপজেলাধীন ২নং রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতার বাগান নামক স্থানে অবস্থান নেয় বিজিবি। এর কিছুক্ষণের মধ্যে ৮-১০ জন চোরাকারবারি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

বিজ্ঞাপন

এ সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে ১৩ রাউন্ড পাল্টা গুলি করে।

এতে চোরাকারবারিরা মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লুঙ্গি দিয়ে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগ তল্লাশি করে চার লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা