
ঢাকা এবং অন্যান্য মহানগরীতে চলছে গণপরিবহন
Link Copied Successfully!


বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকানোর জন্য সরকার ‘লকডাউন’ বা চলাচলে বিধিনিষেধ দিলেও বুধবার থেকে ঢাকা এবং অন্যান্য মহানগরীতে বাস চলাচল শুরু হয়েছে।
ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় আজ সকাল থেকেই বহু বাস চলাচল করতে দেখা গেছে।
তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টরা বরাবরের মতোই উদাসীন।
রাস্তায় যেসব বাস চলতে দেখা গেছে সেখানে অধিকাংশ চালক এবং তাদের সহকারীর মুখে কোন মাস্ক পরিধান করতে দেখা যায়নি।
সূত্র:বিবিসি বাংলা
H/N






























